শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১৬ পিএম, ২০২০-০৮-১১
মোঃ শামীম আকতার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশ উপজেলা এলজিইডি অফিসের এক কর্মচারীকে মারপিট, হত্যার হুমকী ও সরকারি কাজে বাধা দানের অভিযোগে ১ যুবকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। মামলা সূত্রে জানাযায় গ্রেফতারকৃত যুবক উপজেলার ধানগড়া ইউনিয়নের নলছিয়া গ্রামের আলহাজ্ব জামাত আলীর পুত্র মোঃ আব্দুল গাফ্ফার জুয়েল গত ১০/০৮/২০২০ইং তারিখ রোজ সোমবার সোয়া ১২ টার দিকে উপজেলা এলজিইডি অফিস ভবনের ৩য় তলায় অফিস কক্ষে প্রবেশ করে মামলার বাদী রবিউল আলমকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ, কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে অফিসের আসবাবপত্র ভাংচুরসহ কাগজপত্র তসনচ করে প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। এঘটনায় ২ জনকে আসামী করে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং- ০৫, তারিখ- ১০/০৮/২০২০ইং ধারা ৪৪৮/১৮৬/৩৫২/৩৫৩/৪২৭/৫০৬। রায়গঞ্জ থানার সেকেন্ড অফিসার ও মামলার আইও জুবাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান মামলা দায়ের পর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে পৌর বাসষ্ট্যান্ড থেকে ১নং আসামী মোঃ আব্দুল গাফ্ফার জুয়েলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited